হালদা থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযান 

হালদা থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযান 

চট্টগ্রাম: ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের সিংহরিয়া এবং নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় সাত হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।

এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, আনসার সদস্য, গ্রাম পুলিশ এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম বলেন, হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এ নদী থেকে অবৈধ বালু উত্তোলন নদীর জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। নদী রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin