এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে বাংলাদেশ। হামজা চৌধুরীর গোলে লিড নিয়েছে হাভিয়ের কাবরেরার দল।
বৃহস্পতিবার ৬ মিনিটে হংকং ভালো সুযোগ পায়। বাম প্রান্ত দিয়ে ঢুকে ম্যাট অরের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। ৯ মিনিটে বক্সের বাইরে থেকে রাকিবের শট গোলকিপারের হাতে জমা পড়ে।
১৩ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। হামজা চৌধুরীর ডান পায়ের বাঁকানো ফ্রি-কিক এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে গোলকিপারের ওপর দিয়ে জড়িয়ে যায় জালে। লাল সবুজ জার্সিতে দ্বিতীয় গোল করলেন হামজা। গত জুনে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথম গোল এসেছিল।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, কাজী তারিক রায়হান, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।