হাসিনা পরাজিত হয়ে দেশকে জাহান্নাম বানানোর প্রস্তুতি নিয়েছে: জোনায়েদ সাকি

হাসিনা পরাজিত হয়ে দেশকে জাহান্নাম বানানোর প্রস্তুতি নিয়েছে: জোনায়েদ সাকি

ফাইল ছবি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, শেখ হাসিনা পরাজিত হয়ে দেশকে জাহান্নামে পরিণত করার জন্য যা যা দরকার তা করার জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনভাবেই তিনি সফল হবেন না। বিদেশ থেকে টাকা পাঠিয়েও তারা সেটা করতে পারবে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৯ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, আমাদের একটা বিজয় হয়েছে, আরও একটা বড় বিজয় দরকার। দেশকে সংহত করা দরকার, দেশকে গড়ে তোলা দরকার। রাষ্ট্রে স্থিতিশীলতা আনা দরকার। এই সরকার (আওয়ামী লীগ) যে ফ্যাসিস্ট তা আমরা বলেছিলাম, এই সরকার যে বিতাড়িত হবে আমরা তাও বলেছিলাম। এই লুটের বন্দোবস্ত আর চলবে না।

তিনি আরও বলেন, পরিস্কার করে বলেছিলাম, নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এখনও তাই বলছি। আমরা যদি সত্যিকারের গণতন্ত্র চাই তাহলে বিচার, সংস্কার এবং নির্বাচন লাগবে। জুলাই এর যে সনদ তা রক্তের উপর লেখা। এই সনদ বৈধ, এই সনদ আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য এমন আইন করতে হবে।

রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি তারা কেউই দুর্নীতি থেকে বাইরে নয়। কেউ কেউ চাঁদাবাজি করছে আর কেউ কেউ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের এমডি আর পরিচালক হয়ে ভাগ নিচ্ছেন। আমরা আপনাদের খোঁজ খবর রাখি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin