এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট চালু হলে বাংলাদেশের মোট বিদ্যুতের চাহিদার ১০ শতাংশ পূরণ হবে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মহাপরিচালক সামা বিলবাও। তিনি বলেন, এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু হবে।

আজ শুক্রবার সকালে মস্কোর ভিডিএনএইচ পার্কের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মহাপরিচালক এ কথা বলেন।

সামা বিলবাও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিদ্যুৎ-ঘাটতি বা এ-সংক্রান্ত সমস্যায় থাকা দেশগুলোকে বাংলাদেশের পদক্ষেপ অনুসরণের পরামর্শ দেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের জীবনমান, আর্থসামাজিক উন্নয়ন এবং শিল্প ও বাণিজ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বের কথাও তুলে ধরেন।

রাশিয়ার পরমাণু শক্তি ব্যবহারের ৮০ বছর পূর্তিতে মস্কোতে গত বৃহস্পতিবার শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড অ্যাটমিক উইক’ বা বিশ্ব পারমাণবিক সপ্তাহ। দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মহাপরিচালক। পারমাণবিক প্রযুক্তির নানা দিক নিয়ে আজও একাধিক অধিবেশনে আলোচনা করেন বিশেষজ্ঞরা।

বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানিবিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা এতে অংশ নিয়েছেন। ২০ হাজারের বেশি অংশগ্রহণকারী দিনের বিভিন্ন অধিবেশনে যোগ দিয়েছেন। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।

শুক্রবার বিকেলে পরপর দুটি সংবাদ সম্মেলনে কথা বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি ও রাশিয়ার রোসাটমের প্রথম উপমহাপরিচালক কিরিল কামারভ।

বাংলাদেশ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কিরিল কামারভ বলেন, টেকসই জ্বালানি নিশ্চিত করতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে অগ্রদূতের ভূমিকা পালন করছে বাংলাদেশ। পারমাণবিক শক্তি নিশ্চিত করতে বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়া, ভিয়েতনাম ও দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর সঙ্গে রাশিয়া কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপর জোর দিচ্ছে বলেও জানান তিনি।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin