হাতিরঝিল লেক থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

হাতিরঝিল লেক থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে এ.জে.এম. লুৎফে রব্বানী (৬৮) নামে এক অবসরপ্রাপ্ত প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পুলিশ প্লাজার পাশের লেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ জানান, সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লেক থেকে ওই প্রকৌশলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরবর্তীকালে গুলশান থানায় যোগাযোগ করে জানা যায়, নিহত ব্যক্তিকে নিয়ে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

তিনি বলেন, ‘‘নিহত ব্যক্তির নাম এ.জে.এম. লুতফে রব্বানী। তিনি পেশায় একজন প্রকৌশলী। অবসর জীবন যাপন করছিলেন। নিজের মেয়েকে নিয়ে গুলশান-১ নম্বরের বাসায় থাকতেন। গত ১৫ অক্টোবর রাতে রব্বানী একটি চিরকুট লিখে বাসা থেকে চলে যান। তার পরিবারের পক্ষ থেকে ১৬ অক্টোবর গুলশান থানায় সাধারণ ডায়েরি করা হয়।”

এসআই ফারুক বলেন,  ‘‘তিনি একটি চিরকুট লিখে গেছেন— ‘আমি অসুস্থ, সবাই আমাকে মাফ করে দিও।’ পরিবার জানিয়েছে, তিনি পারকিনসন ও ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে আমরা এটি আত্মহত্যা বলে মনে করছি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”

নিহত ব্যক্তির স্থায়ী ঠিকানা রাজধানীর ১৭২ নম্বর গ্রিন রোডে। বর্তমানে তিনি গুলশান-১ নম্বর, রোড নম্বর ১৩৬-এর ১১/বি নম্বর বাসায় থাকতেন। তার স্ত্রী ও একমাত্র মেয়ে রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin