হঠাৎ কিংসের সঙ্গে ফিনল্যান্ড প্রবাসী তারিকের সম্পর্ক ছিন্ন!

হঠাৎ কিংসের সঙ্গে ফিনল্যান্ড প্রবাসী তারিকের সম্পর্ক ছিন্ন!

গত বছরের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর থেকে বসুন্ধরা কিংসে কোচ ও খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা শুরু হয়েছে। বিদেশি কোচ-খেলোয়াড়দের কেউ কেউ ফিফায় নালিশও করেছেন। আবার কেউ আগেই ক্লাব ছেড়েছেন।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) হঠাৎ সেই ধারাবাহিকতায় ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী সরাসরি বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্কই ছিন্ন করেছেন।

সন্ধায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারিক কাজী ইংরেজি ও বাংলায় এক পাতায় সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। সেখানে তিনি জানান, এক বছরেরও বেশি সময় ধরে অনিয়মিত ও বকেয়া বেতন পরিশোধ না করার কারনে আইনগতভাবে বসুন্ধরা কিংস ছাড়তে বাধ্য হয়েছেন ২৫ বছর বয়সী ডিফেন্ডার। তবে ক্লাব তার গর্বের জায়গাও বলতে ভুল করেননি।

২০২০ সালে ফিনল্যান্ড থেকে ঢাকায় এসে তারিক টানা ৬ বছর ধরে কিংসের নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে খেলে আসছেন। দলের হয়ে এখন পর্যন্ত ৬১টি ম্যাচ খেলেছেন তিনি। এই মাসেই এএফসি চ্যালেন্জ লিগে খেলতে ঢাকা ছাড়বে কিংস। তার আগে তারিকের সম্পর্ক ছিন্ন করাটা দলের জন্য বড় ধাক্কা।

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল BanglaTribune | খেলা

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প চলছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের মাঠে। ফুটবলারদের সঙ্...

Oct 02, 2025
আশরাফুল আউট, বুলবুল ইন! BanglaTribune | খেলা

আশরাফুল আউট, বুলবুল ইন!

গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছিল মোহাম্মদ আশরাফুলের। সেই কমি...

Sep 12, 2025

More from this User

View all posts by admin