হবিগঞ্জে এক কলেজে শতভাগ ফেল, কয়েক প্রতিষ্ঠানে নিম্ন হার

হবিগঞ্জে এক কলেজে শতভাগ ফেল, কয়েক প্রতিষ্ঠানে নিম্ন হার

হবিগঞ্জের মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সাত শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। জেলায় শতভাগ ফেল হওয়া একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান এটি।

জেলার আরও পাঁচটি প্রতিষ্ঠানে পাসের হার ১০ শতাংশের নিচে। এছাড়া ৪৩টি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশেরও কম।

এসব তথ্য উঠে এসেছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল বিশ্লেষণে।

৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো- বানিয়াচংয়ের রত্না উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ১১ জনের মধ্যে একজন পাস; লাখাইয়ের মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজ ২০ জনের মধ্যে একজন পাস; ভবানীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ১৮ জনের মধ্যে একজন পাস; সদর উপজেলার জে কে অ্যান্ড এইচ কে হাইস্কুল অ্যান্ড কলেজ ১২৪ জনের মধ্যে ১৩ জন পাস এবং চুনারুঘাট উপজেলার শানখলা আলীম মাদরাসায় ১৩ জনের মধ্যে একজন পাস।  

অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেল করেছে এমন প্রতিষ্ঠানের মধ্যে মাধবপুরের সব ১০টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বানিয়াচংয়ে চারটি, লাখাইয়ে তিনটি, সদর উপজেলায় নয়টি, নবীগঞ্জে চারটি, চুনারুঘাটে সাতটি, শায়েস্তাগঞ্জে দুটি, বাহুবলে তিনটি এবং আজমিরীগঞ্জ উপজেলায় একটি প্রতিষ্ঠান রয়েছে। এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin