হবিগঞ্জে লাইসেন্সবিহীন ২ হাসপাতালে তালা

হবিগঞ্জে লাইসেন্সবিহীন ২ হাসপাতালে তালা

লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হওয়ায় হবিগঞ্জ শহরের দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করাসহ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়,

অভিযানে দেখা যায়, জেলা শহরের সিনেমা হল রোডের হেলথ কেয়ার হাসপাতাল ও কালিবাড়ী রোডের আল-রাফি হাসপাতাল ১০ শয্যার হলেও নির্ধারিত চিকিৎসক ও নার্স কেউই ছিলেন না। ছিল না কালার কোডেড বিন। ল্যাবের মান ছিল নিম্ন, নেওয়া হতো অতিরিক্ত টাকা, আর মানহীন শয্যায় চলত অপারেশন। যে কারণে হাসপাতাল দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে তালাবদ্ধ করা হয়।

ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালগুলো তালাবদ্ধ করা হয়েছে। নির্দেশনা প্রতিপালন শেষে যোগ্যতা অর্জন করলে পুনরায় চালুর সুযোগ পাবে।

সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শরীফ মো. সানজিদ জামান বলেন, জেলা প্রশাসন, সিভিল সার্জন ও পুলিশ সুপারের (এসপি) সমন্বয়ে হাসপাতাল তদারকি কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার দুটি হাসপাতাল বন্ধ করা হয়েছে, জেলায় থাকা অন্যান্য অবৈধ হাসপাতালও বন্ধ করা হবে।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin