হিমাচল প্রদেশে ভূমিধসে বাস চাপা পড়ে নিহত ১৫

হিমাচল প্রদেশে ভূমিধসে বাস চাপা পড়ে নিহত ১৫

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিলাসপুর জেলার পার্বত্য সড়কে টানা কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে নয়জন পুরুষ, চারজন নারী এবং দুই শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর আল জাজিরার।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তিনজন আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের অনুসন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই প্রচারিত একটি ফুটেজে দেখা গেছে, পাহাড়ি রাস্তায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বাসের ধ্বংসাবশেষ ঘিরে উদ্ধারকর্মীরা মাটি খুঁড়ছেন। কেউ ভারী যন্ত্রপাতি দিয়ে কাদামাটি সরাচ্ছেন, আবার কেউ যাত্রীদের মালপত্র খুঁজে দেখছেন। টানা বর্ষণে সোমবার থেকে পাহাড়ি ঢাল আরও অস্থিতিশীল হয়ে পড়ে।

দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। চলতি বছর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অতি বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে।

আগস্টে ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় পুরো একটি গ্রাম ভেসে যায়। এছাড়া প্রতিবেশী নেপালেও প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়। নেপালে মৌসুমি বর্ষা সাধারণত জুনে শুরু হয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি শেষ হয়। তবে এবার অতিবৃষ্টিতে রাজধানী কাঠমান্ডুর অনেক অংশ প্লাবিত হয়ে পড়েছে এবং শনিবার সব দেশীয় ফ্লাইট বাতিল করা হয়।

টিটিএন

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin