হংকংয়ের বিপক্ষে একাদশে হামজা, বেঞ্চে জামাল-ফাহমিদুল

হংকংয়ের বিপক্ষে একাদশে হামজা, বেঞ্চে জামাল-ফাহমিদুল

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং চায়নার বিপক্ষে আজ এক বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। রাত ৮টায় শুরু হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে বড় চমক দেখিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।

এর আগে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও জামালকে মাঠের বাইরে রেখেছিলেন স্প্যানিশ কোচ কাবরেরা। এবারও অধিনায়কের উপর আস্থা না রেখে দল সাজিয়েছেন তিনি। প্রবাসী খেলোয়াড়দের মধ্যে শুধু রক্ষণভাগে তারিক কাজী এবং মধ্যমাঠের নেতৃত্বে থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী।

কোচ হাভিয়ের কাবরেরা আগেই জানিয়েছিলেন, তিনি ‘হামজা চৌধুরীকে কেন্দ্র করেই দলের আক্রমণভাগ সাজাতে চান’। তার গতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলাই মূল লক্ষ্য। তবে মাঠে তার এই পরিকল্পনা কতটা কার্যকর হবে, তা খেলার পরই বোঝা যাবে।

বাংলাদেশের গোলপোস্ট সামলানোর দায়িত্ব থাকছে মিতুল মারমার কাঁধে। রক্ষণে অভিজ্ঞ কান্ডারি তারিক কাজীর সাথে থাকছেন দুই সহোদর তাজ উদ্দিন ও সাদ উদ্দিন এবং শাকিল আহাদ। মধ্যমাঠে হামজা চৌধুরীর সঙ্গী হিসেবে থাকছেন সোহেল রানা সিনিয়র এবং সোহেল রানা জুনিয়র। আক্রমণভাগে রাইট উইংয়ে রাকিব হোসেন এবং লেফট উইংয়ে ফয়সাল আহমেদ ফাহিমকে রাখা হয়েছে। মূল স্ট্রাইকার হিসেবে কোচ আস্থা রেখেছেন শেখ মোরসালিনের ওপর।

একনজরে বাংলাদেশের শুরুর একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম এবং শেখ মোরসালিন।

এআর/এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin