হঠাৎ সিলেটে বিএনপি নেতা সালাউদ্দিন

হঠাৎ সিলেটে বিএনপি নেতা সালাউদ্দিন

সিলেট: হঠাৎ ব্যক্তিগত সফরে সিলেটে গেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

শনিবার (১১ অক্টোবর) সকালে বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সালাউদ্দিন আহমদকে বিমানবন্দরে স্বাগতে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি কয়েস লোদি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য  আবুল কাহের শামীম।

আরও উপস্থিত ছিলেন-বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিন এবং যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ মালিকসহ দলের অন্যান্য নেতারা।

তবে এ সফরের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। নেতাকর্মীদের অনেকেই ধারণা করছেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সফর হলেও রাজনৈতিক কোনো আলোচনা কিংবা দলের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও থাকতে পারে।

সফরকালীন তিনি সিলেটের বিভিন্ন স্থানে ব্যক্তিগত ও সামাজিক কর্মসূচিতেও অংশ নিতে পারেন বলেও দলীয় সূত্র জানায়।

এনইউ/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin