যুক্তরাষ্ট্রের ইমা অ্যাওয়ার্ডে বাংলাদেশের ‘নিশি’

যুক্তরাষ্ট্রের ইমা অ্যাওয়ার্ডে বাংলাদেশের ‘নিশি’

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য অ্যানভায়ারমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে (ইমা) প্রথমবারের মতো জায়গা করে নিলো বাংলাদেশের সিনেমা ‌‘নিশি’।

ইমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে এসে বাংলাদেশ প্রথমবারের মতো নমিনেশন পেয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির মাধ্যমে। ছবিটির গল্প, চিত্রনাট্য ও নির্মাণে গোলাম রাব্বানী। 

১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় রেডফোর্ড স্টুডিও সেন্টার, লস অ্যাঞ্জেলেসে ছবিটির প্রদর্শনী হবে। 

ছবিটির প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া তাদের সোশ্যাল মিডিয়ায়  জানায়, এই নমিনেশন পাওয়ার মাধ্যমে ‌‘নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের একটি। যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য এক বিশাল অর্জন। 

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেস্কো ঢাকার সহযোগিতায় ছবিটি নির্মিত হয়েছে। 

ছবিটির গল্পে দেখা যাবে একজন চা শ্রমিকের কন্যা সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায় পানি শঙ্কটের কারণে। বাড়িতে একটা টিউবওয়েল দেওয়ার নাম করে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন।  

পোল্যান্ডের বিখ্যাত ফিল্মস্কুল লড ফিল্ম স্কুলে এই ছবিটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে। ‘নিশি’ই বাংলাদেশের প্রথম কোনও ছবি যার পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে লডস ফিল্ম স্কুলে। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন এই ফিল্ম স্কুলের প্রাক্তনী নাতালিয়া পুসনিক। 

সিলেটের একটি চা বাগানের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। এ ছবিতে যারা অভিনয় করেছেন প্রত্যেকে চা বাগানের শ্রমিক। 

গোলাম রাব্বানী জানান, ছবিটি বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য পাঠানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও ছবিটির প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। 

এর আগে গোলাম রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন পেয়েছে।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin