হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

রাজধানীর শাহবাগ থানায় করা মনির হোসেন হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান আজ বুধবার এ আদেশ দেন।

একই হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার সিএমএম আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও আদালত সূত্র জানায়, আজ সকাল নয়টার দিকে কামরুল ইসলাম ও সোলাইমান সেলিমকে আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টার পর তাঁদের আদালতের এজলাসে তোলা হয়। মনির হোসেন হত্যা মামলায় কামরুল ইসলামকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে কামরুল ইসলামকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

অন্যদিকে এ মামলায় সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত এ আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ১৮ নভেম্বর কামরুল ইসলাম গ্রেপ্তার হন। আর ১৪ নভেম্বর সোলাইমান সেলিম গ্রেপ্তার হন। এর পর থেকে তাঁরা কারাগারে আছেন।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin