ইনিংস ব্যবধানে জয়ের আশায় চতুর্থ দিন শুরু বাংলাদেশের

ইনিংস ব্যবধানে জয়ের আশায় চতুর্থ দিন শুরু বাংলাদেশের

তৃতীয় দিন শেষে প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩২ ওভারে ১০৭/৫ (ম্যকব্রিন ৮*, হামফ্রিজ ১৩*; কারমাইকেল ৫, স্টার্লিং ৪৩, টেক্টর ১৮, ক্যাম্ফার ৫, টাকার ৯)

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪১ ওভারে ৫৮৭/৮ ডি., লিড ৩০১ (নাহিদ ৪*, হাসান ১৩*; সাদমান ৮০, জয় ১৭১, মুমিনুল ৮২, মুশফিক ২৩, লিটন ৬০, শান্ত ১০০, মিরাজ ১৭, মুরাদ ১৬)

আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৯২.২ ওভারে ২৮৬/১০ (ইয়াং ৬*; বালবার্নি ০, স্টার্লিং ৬০, টেক্টর ১, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম্যাকব্রিন ৫, জর্ডান ৩০, হামফ্রিজ ০, ম্যাকার্থি ৩১)

৩০১ রানে এগিয়ে থেকে ৫৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। তার পর দ্বিতীয় ইনিংসে আইরিশদের পুরোপুরি বিপর্যস্ত করে ছেড়েছে স্বাগতিকরা। তৃতীয় দিনেই ৮৫ রানে তুলে নিয়েছে দলটির ৫ উইকেট। বাংলাদেশ সিলেটে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের অপেক্ষায় চতুর্থ দিন খেলতে নেছে। 

দিনের দ্বিতীয় বলেই সাফল্য পেয়েছিলেন তাইজুল। এলবিডাব্লিউর আবেদনে সাড়া দিয়ে হামফ্রিজকে আউট দেন আম্পায়ার। পরে অবশ্য আইরিশ ব্যাটার রিভিউতে রক্ষা পেয়েছেন।

গতকাল দলের ১৪ রানে কেড কারমাইকেলকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন নাহিদ রানা। তার পর দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং-হ্যারি টেক্টরের ব্যাটে ভালো প্রতিরোধ গড়ে তারা। যোগ করেন ৪৭ রান। এই জুটি ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু ৬১ রানে দুর্দান্ত এক থ্রোতে স্টার্লিংকে ৪৩ রানে রানআউট করেন নাজমুল হোসেন শান্ত। তার পর ধস নামে দলটির ইনিংস। দলের ৬৮ রানে দ্রুত সময়ে টেক্টরের (১৮) উইকেট তুলে তাদের আরও বিপদে ফেলেন তাইজুল ইসলাম। তার পর শেষ বিকালে দ্রুত সময়ে কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকারের উইকেট তুলে নেন অভিষিক্ত হাসান মুরাদ। তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৮৬ রান। 

ক্রিজে আছেন অ্যান্ডি ম্যাকব্রিন ও ম্যাথু হামফ্রিজ।

 গতকাল বামহাতি স্পিনার মুরাদ ৮ রানে নিয়েছেন ২টি উইকেট। একটি করে নিয়েছেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম।    

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin