খুলনা ছাড়িয়ে এবার সারা দেশে ‘দেলুপি’

খুলনা ছাড়িয়ে এবার সারা দেশে ‘দেলুপি’

খুলনা কাঁপিয়ে এবার সারাদেশে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ‘দেলুপি’। আজ (১৪ নভেম্বর) দেশের ৬টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

আজ থেকে প্রথম সপ্তাহে যেসব হলে দেখা যাবে ‘দেলুপি’ তা হলো- ঢাকায় স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি মল), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রাজ তিলক সিনেমা হল (রাজশাহী), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (রাজশাহী) এবং মম ইন মুভি থিয়েটার (বগুড়া)।

‘দেলুপি’ খুলনায় মুক্তি পেয়েছে গত ৭ নভেম্বর। এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের। তার কাজে সব সময় থাকে একটা ভিন্ন ফ্লেভার। এর আগে তাওকীর ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক—দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে।

‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে।

এরই মধ্যে খুলনায় লিবার্টি সিনেমা হল ও জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাটি পেয়েছে দর্শকপ্রিয়তা। সেই সাথে হল সংশ্লিষ্টরা বলছে, ঈদ ছাড়া এমনি সময় অনেকদিন পর খুলনার কোনও সিনেমা নিয়ে এতো সাড়া পাচ্ছে তারা।

সেই সাথে ‘দেলুপি’ সিনেমার প্রচারেও বেশ ভিন্নতা লক্ষ করা গেছে। নাম ঘোষণা থেকে শুরু করে মুক্তি তারিখ জানানো, সিনেমার প্রিমিয়ার ও ঢাকা-খুলনায় প্রচারে সব কিছুতেই ছিল যেনো ভিন্নতার ছোঁয়া ছিল ‘দেলুপি’ টিমের।

সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin