ইনজুরির কবলে বার্সা শিবির

ইনজুরির কবলে বার্সা শিবির

গাভির পর বার্সেলোনার আরও দুই ফুটবলার ইনজুরিতে পড়েছে। এবার চোটের কারণে ছিটকে গেলেন উইঙ্গার রাফিনিয়া ও গোলরক্ষক জোয়ান গার্সিয়া।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কাতালান ক্লাবটির ওয়েবসাইটের এক বিবৃতিতে জানানো হয়, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। চোটের সাথে লড়াই করে সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় প্রয়োজন।

অপরদিকে, বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পেয়েছেন গোলরক্ষক গার্সিয়া। চোট কাটিয়ে উঠতে শনিবার অস্ত্রোপচার হবে তার। চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

প্রসঙ্গত, এই দুই ফুটবলারই চোট পান লা লিগার রিয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে। বার্সা ৩-১ গোলের জয় তুলে নিলেও হারিয়েছে একাদশের দুই ফুটবলারকে।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

ফের ইনজুরিতে রুডিগার JamunaTV | ফুটবল

ফের ইনজুরিতে রুডিগার

আবারও ইজনুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। চোটের কারণে দুই মাস মাঠের বাইরে থ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin