জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ পাঁচ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
আজ রোববার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–কে অবহিত করেছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন।
পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হাসানুল হক ইনু ও মাহবুব উল আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে।