ইরান সাংস্কৃতিক কেন্দ্রে বইয়ের মোড়ক উন্মোচন

ইরান সাংস্কৃতিক কেন্দ্রে বইয়ের মোড়ক উন্মোচন

বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে  বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘আল কুরআনে ইসলামি চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ এবং ‘আমি বেঁচে আছি’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মাচন করা হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ধারাবাহিক বক্তব্যের সংকলন ‘আল কুরআনে ইসলামি চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ এবং মাসুমেহ আবাদের বন্দি জীবনের স্মৃতিকথা ‘আমি বেঁচে আছি’ শীর্ষক  বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের রিলিজিয়ন্স অ্যান্ড ডেনোমিনেশন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার প্রফেসর ড. সাইয়্যেদ মাহদী মুসাভী এবং ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ড. এ কে এম মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আল কুরআনে ইসলামি চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ শীর্ষক বইয়ের অনুবাদক ড. মুহাম্মদ ঈসা শাহেদী এবং ‘আমি বেঁচে আছি’ বইয়ের অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক তানজিনা বিনতে নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সলের সাইয়্যদে রেযা মীরমোহাম্মাদী।

ইসলামি চিন্তাধারার সামগ্রিক রূপরেখা বইটি সম্পর্কে আলোচকরা বলেন, ইসলামি চিন্তাধারার সঠিক চিত্র তুলে ধরার ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রমী বই। এটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং প্রতিটি মানুষের জন্য উপযোগী। কেননা, এতে উপস্থাপিত বিষয়াদির ধরন ও সূক্ষ্ম তত্ত্বগুলো এতই যুক্তিপূর্ণ ও গোঁড়ামিমুক্ত যে, যে কোনো সুস্থ চিন্তার মানুষ তাকে পছন্দ করবে।

অন্যদিকে ‘আমি বেঁচে আছি’ বইটি সম্পর্কে আলোচকরা বলেন, স্মৃতিচারণমূলক এ বইয়ের মাধ্যমে পাঠকরা একজন বন্দি ইরানি নারীর মাধ্যমে ইরানি জাতির ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারবেন। বিশ্বের সব অপশক্তির বিরুদ্ধে ইরানি জাতির অদম্য প্রতিরোধ সম্পর্কে অবহিত হতে পারবেন।

টিআর/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin