সেনা অভিযানে সাত দিনে গ্রেফতার ৪৪, অস্ত্র-গুলি জব্দ

সেনা অভিযানে সাত দিনে গ্রেফতার ৪৪, অস্ত্র-গুলি জব্দ

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সাত দিনে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন অপরাধের অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেফতার ও তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করে।

এসব যৌথ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, দুষ্কৃতকারী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অনলাইন জুয়াড়ি, মাদকাসক্তসহ মোট ৪৪ অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনকক্সবাজারে ভুয়া মেজর পরিচয়ে প্রতারণা, যুবক আটকহবিগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান, ৩ কর্মচারী আটকসরকারি চাকরির প্রলোভনে প্রতারণা, মূল হোতাসহ গ্রেফতার ৬

গ্রেফতারদের কাছ থেকে সাতটি অবৈধ আগ্নেয়াস্ত্র, একটি ককটেল, ১৩২ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশি ও বিদেশি ধারালো অস্ত্র জব্দ করা হয়। সেই সঙ্গে জব্দ করা হয় দেশি ও বিদেশি মাদকদ্রব্য, ককটেল তৈরির রাসায়নিক, মোটরসাইকেল, পুলিশের পোশাক, মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল ও নগদ অর্থ।

গ্রেফতারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।

আইএসপিআর আরও জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে কাছের সেনা ক্যাম্পে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।

টিটি/একিউএফ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin