ইসি ভাগ করে নিয়েছে বিএনপি-জামায়াত-উপদেষ্টারা: নাসিরুদ্দীন পাটওয়ারী

ইসি ভাগ করে নিয়েছে বিএনপি-জামায়াত-উপদেষ্টারা: নাসিরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘নির্বাচন কমিশনকে (ইসি) গণিমতের মাল হিসেবে ভাগ করে নিয়েছে বিএনপি, জামায়াত, উপদেষ্টারা। আমরা জনগণের একটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে দেখতে চাই।’

রবিবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচন কমিশনে আসতে আসতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। এই গণঅভ্যুত্থানটা যে হলো এখানে কিন্তু আওয়ামী লীগের অনেকগুলো এসেট তারা রেখে চলে গিয়েছিল। এই নির্বাচন কমিশনটা ১৫ বছর তারা নিজেদের মতো সাজিয়েছিল। এই যে তারা গণিমতের মালগুলো রেখে গিয়েছিল সেই গণিমতের মাল উপদেষ্টা, বিএনপি, জামায়াত সবাই ভাগ করে নিয়েছে। রাষ্ট্রের বর্তমান যা অবস্থা এই ইলেকশন কমিশনও তারা গণিমতের মাল হিসেবে ভাগ করেছে। আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামায়াত এক ভাগ নিয়েছে। কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা ওনাদের (ইনিকে) বলেছি যে এটাকে গণিমতের মাল হিসেবে দেখবেন না। রুলস রেগুলেশনের মধ্যে আসতে হবে।’

নাসিরুদ্দীন বলেন, ‘আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা কলঙ্কিত করার প্রচেষ্টা চালিয়েছিল তাদের আদালতের পর্যবেক্ষণে আনা হয়েছে এবং তাদের সেখানে তারা গৃহবন্দি হয়েছে। গত ১৫ বছরে সে সকল ব্যক্তির মধ্যে যেমন জিয়াউল আহসান, উনিও এই নির্বাচন কারচুপি থেকে শুরু এই প্রতিষ্ঠানটা ধ্বংসের মধ্যে অন্যতম কারিগর ছিল। আজকে আমরা বলেছি গত ১৫ বছরে যারা নির্বাচন কমিশনে এ সকল কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, তাদেরও বিচারের আওতায় আনতে হব।’

এনসিপি নেতা আরও বলেন, ‘গণতান্ত্রিক যে যাত্রায় আমরা নির্বাচন কমিশনকে কোনও নির্দিষ্ট ধর্মের কাছে দিতে চাই না। কোনও ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না। অথবা কোনও ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না। আমরা চাই নির্বাচন কমিশনটা জনগণের হবে। এইজন্য আমরা জুতোরতলা ক্ষয় করে হলেও বারবার এই নির্বাচন কমিশনের কাছে আসি। আপনাদের সামনে দাঁড়াই। আমরা বলেছি যে নির্বাচন কমিশনকে স্বাধীন করুন। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে রাখুন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin