ইসির ওয়েবসাইটে যুক্ত হলো এনসিপির ‘শাপলা কলি’ প্রতীক

ইসির ওয়েবসাইটে যুক্ত হলো এনসিপির ‘শাপলা কলি’ প্রতীক

নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দকৃত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক ‘শাপলা কলি’র স্কেচ যুক্ত করা হয়েছে ইসির ওয়েবসাইটে। ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে ইসির নির্ধারিত এই স্কেচ অনুযায়ীই এনসিপির প্রতীক থাকবে।

বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন ‘শাপলা কলি’ প্রতীক নির্ধারণ করেছে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। 

তিনি এক বার্তায় জানান, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নির্বাচনি প্রতীক হিসেবে গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রদত্ত ‘শাপলা কলি’ প্রতীক ব্যবহারের অনুরোধ রইলো সবার প্রতি।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নামের পাশে নিজ নিজ দলের প্রতীকের ছবি থাকে। এই তালিকায় এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) যুক্ত হওয়ার পর প্রতীকের ঘর এতদিন খালি ছিল। বুধবার এই তালিকায় যুক্ত হয়েছে এনসিপির প্রতীক ‘শাপলা কলি’। তবে এখনও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাদী) এর নামের পাশে প্রতীক যুক্ত করেনি ইসি। 

এর আগে, নাগরিক পার্টিকে (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) চূড়ান্তভাবে নিবন্ধন দেয় ইসি। ইসির চূড়ান্ত সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ‘শাপলা কলি’, আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে ‘কাঁচি’ প্রতীক।

 

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin