ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নতুন চ্যান্সারি ভবন নির্মিত হওয়ার প্রেক্ষিতে ভাড়াবাড়ি থেকে ডিপ্লোম্যাটিক এনক্লেভে নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছে বাংলাদেশ হাইকমিশন।

বুধবার (১ অক্টোবর) ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন ঠিকানায় কার্যক্রম চালু করেছে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের নতুন ঠিকানা হলো: বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, ব্লক-১৫, রোড নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০।

এছাড়া, ফোন নং- ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স: ০৫১-২২৭৯২৬৬ এবং ই-মেইল: [email protected]

প্রসঙ্গত, আগে চ্যান্সারি ভবন ছিল ইসলামাবাদের এফ ব্লকে। বর্তমানে তা ডিপ্লোম্যাটিক এনক্লেভে স্থানান্তরিত হলো। এখন থেকে হাইকমিশনের কনস্যুলার সেবাসহ সব পরিষেবা উপরোল্লিখিত ঠিকানা থেকে প্রদান করা হবে।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin