ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ

ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ

কাতারে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি আরব-মুসলিম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কাতারের রাজধানী দোহায় এ সম্মেলন শুরু হবে আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর)। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ইতোমধ্যেই তিনি সম্মেলনে অংশ নিতে কাতারে অবস্থান করছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দোহায় হামাস সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে সোমবার আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসছেন। সম্মেলনে ইসরায়েল নিয়ে বাংলাদেশের অবস্থান জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা।

কাতার জানিয়েছে, তারা আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)ভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। সোমবার জরুরি আরব-ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হবে। 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ-কে জানান, বৈঠকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হবে। এটি ‘ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ আরেকটি দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।

৫৭ সদস্যবিশিষ্ট ওআইসি ও ২২ সদস্যবিশিষ্ট আরব লীগের নেতারা এতে অংশ নেবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইতোমধ্যেই অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এদিকে সম্মেলনের আগে আজ দোহায় প্রস্তুতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের সভায় যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি। ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এতে বক্তব্য রাখেন। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানও সভায় উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin