নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২

নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৭২

ফাইল ছবি

নেপালে বিক্ষোভ চলাকালীন সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়– বিভিন্ন সরকারি দফতর, বাসভবন ও অন্যান্য স্থাপনার ধ্বংসস্তূপ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনগণ দেশটির সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ও রাজনৈতিক ব্যক্তিবর্গের বাড়িঘরে আগুন দেয়। সংঘর্ষ থামার পর সেসব স্থান থেকেই একে একে বেরিয়ে আসতে শুরু করেছে নিহতদের মরদেহ।

এর আগে, মোট ৫২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছিল প্রশাসন। বিক্ষোভে আহত হয়েছে ২ হাজারেরও বেশি মানুষ।

/এএম

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin