ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী নয় সিরিয়া

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী নয় সিরিয়া

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আপাতত কোনও সরাসরি আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি সোমবার (১০ নভেম্বর) এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সীমান্ত রয়েছে আর দেশটি আমাদের গোলান উপত্যকা ১৯৬৭ সাল থেকে দখল করে রেখেছে। এই অবস্থায় আমরা সরাসরি আলোচনায় যাব না। তবে যথাযথ সমঝোতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হয়তো আমাদের সহায়তা করবে।

আল-শারা একদিকে যখন নিজের এই অবস্থান প্রকাশ করলেন, অন্যদিকে তখন ট্রাম্প তার আব্রাহাম অ্যাকর্ডস আবারও সক্রিয় করে ইসরায়েলের সঙ্গে ওই অঞ্চলের সবার সম্পর্ক স্বাভাবিক করার তোড়জোড় করছেন।

আব্রাহাম অ্যাকর্ডস হচ্ছে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া, যা নিজের প্রথম মেয়াদে উপস্থাপন করেছিলেন ট্রাম্প। সৌদি আরব এবং সিরিয়া ওই চুক্তিতে যুক্ত হবে বলে কিছুদিন আগেও আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে আল-শারার স্পষ্ট বক্তব্য হলো, অন্যান্য দেশের সঙ্গে সিরিয়ার বাস্তবতার বিস্তর ফারাক রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারের অনুবাদ অনুযায়ী, আল-শারা বলেন, ইসরায়েল এখনও গোলান উপত্যকার দখল ধরে রেখেছে। গত বছর বাশার আল-আসাদের পতনের পর দখলীকৃত এলাকা আরও বিস্তৃত করেছে তারা। আমি মনে করি, আব্রাহাম অ্যাকর্ডে অন্যান্য স্বাক্ষরকারীদের সঙ্গে দামেস্কের বাস্তবতা ভিন্ন।

২০২০ সালে উপস্থাপনের পর আব্রাহাম অ্যাকর্ডসে সাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin