ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফ্রিডম ফ্লোটিলার অধিকারকর্মীরা এখন কোথায় আছেন

ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফ্রিডম ফ্লোটিলার অধিকারকর্মীরা এখন কোথায় আছেন

ফিলিস্তিনের গাজা উপত্যকা অভিমুখী ত্রাণবাহী জাহাজের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক বিভিন্ন দেশের প্রায় ৪৫০ জন অধিকারকর্মী ইসরায়েলের কারাগারে ছিলেন। তাঁদের মধ্যে ইতালির চারজন অধিকারকর্মীকে গতকাল শুক্রবার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আবার আজ শনিবার ১৩৭ জনকে তুরস্কে বহিষ্কার করা হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আটক অধিকারকর্মীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান। এসব অধিকারকর্মীর মধ্যে সুইডেনের জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩৭ জন অধিকারকর্মীকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করার পর ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁদের তুরস্কে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তুরস্কে পাঠানো অধিকারকর্মীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মরিটানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও তুরস্কের নাগরিক।

গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’–এর আয়োজকেরা শুক্রবার জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী তাদের ৪২টি জাহাজকে ‘অবৈধভাবে আটক করেছে’। নৌযানগুলোতে মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবকেরা ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন নেতানিয়াহু Prothomalo | মধ্যপ্রাচ্য

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন নেতানিয়াহু

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়...

Oct 07, 2025
আলেপ্পোয় সিরীয় সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি Prothomalo | মধ্যপ্রাচ্য

আলেপ্পোয় সিরীয় সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি

কয়েক দিন ধরে সংঘাত ও উত্তেজনার পর সিরিয়ার আলেপ্পো নগরীর দুটি এলাকায় সিরীয় সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র–...

Oct 07, 2025

More from this User

View all posts by admin