ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ইনফরমেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট’ সম্মেলন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ইনফরমেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট’ সম্মেলন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিষয়ক ‘চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন-২০২৫’ চলছে। গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর আফতাবনগরের প্রতিষ্ঠানটির ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করা হয়।

‘অ্যাক্সেস টু অ্যাকশন: রি-থিংকিং ইন ইনফরমেশন প্র্যাকটিসেস ইন এআই’ প্রতিপাদ্যে সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগ। এতে বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর শামস রহমান। সভাপতিত্ব করেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক। স্বাগত বক্তব্য দেন ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন, অধ্যাপক ডক্টর দিলারা বেগম। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শামস রহমান বলেন, ‘বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) জীবনের প্রায় সব ক্ষেত্রে প্রভাব ফেলছে। শুধু প্রযুক্তি বা ডেটা সায়েন্স নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, কৃষি, এমনকি নিরাপত্তা খাতেও এর ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এআই ব্যবহারের আগে এর ভালো ও মন্দ দিকগুলো সম্পর্কে ধারণা থাকা জরুরি। ব্যবসা ও প্রশাসনিক কাজে এআই ভুলভাবে ব্যবহৃত হলে আর্থিক ক্ষতি থেকে শুরু করে ক্রেতার অসন্তুষ্টির মতো বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। এআই’র যুগে কোনটা মিথ্যা, কোনটা মিস ইনফরমেশন আর কোনটা ডিসইনফরমেশন তা নির্ণয় করা দুরূহ।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপানের ড. হাজিমে শিরাসাকা, জার্মানির অধ্যাপক বার্ন্ড মার্কশেফেল এবং ফ্রান্সের অধ্যাপক জ্যঁ-শার্ল ল্যামিরেল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

এবারের সম্মেলনে বাংলাদেশ, নেপাল, ফিনল্যান্ড, ভারত, ফিলিপাইন ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক BanglaTribune | প্রেস রিলিজ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক

রাজধানীতে ‘জুলাই জোট’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Oct 27, 2025
বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য BanglaTribune | প্রেস রিলিজ

বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য

বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড ব...

Sep 25, 2025

More from this User

View all posts by admin