ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেন

ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর শেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে লন্ডন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের দাবি, সপ্তাহান্তেই আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

কোনও নাম প্রকাশ না করে টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প তার সফর শেষ করলে ওই ঘোষণা দেবে ব্রিটেন।

এই বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গাজায় চলমান সামরিক আগ্রাসনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে লেবার পার্টির ভেতর থেকেই চাপে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গাজায় মানবিক পরিস্থিতি উন্নতিতে কার্যকর পদক্ষেপ না নিলে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গত জুলাইয়ে স্টারমার বলেছিলেন, গাজায় ভোগান্তি লাঘব এবং হামাসের সঙ্গে চলমান সংঘাতের অবসান না ঘটালে ব্রিটেন এই পদক্ষেপ নেবে। ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ার তরফ থেকেও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ব্রিটেনের ওই সিদ্ধান্তের জবাবে সে সময় ট্রাম্প বলেছিলেন, তার এতে আপত্তি নেই। তবে পরবর্তী যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের কাছে যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে, এ ধরনের পদক্ষেপে তাদের সমর্থন নেই।

ইসরায়েলের অভিযোগ, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা।

ব্রিটেন দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের নীতি সমর্থন করে আসছে। তবে সব সময় তারা বলে এসেছে, উপযুক্ত সময়ে এ স্বীকৃতি দেওয়া সম্ভব।

তথ্যসূত্র: রয়টার্স

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin