ইস্টার্ন ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার ইউআইটিএম শিক্ষা-গবেষণায় পরস্পরকে সহযোগিতা করবে

ইস্টার্ন ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার ইউআইটিএম শিক্ষা-গবেষণায় পরস্পরকে সহযোগিতা করবে

বাংলাদেশের ইস্টার্ন ইউনিভার্সিটির সঙ্গে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) স্বাক্ষর করেছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার (ইউআইটিএম) অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউট (এআরআই)।

এর মাধ্যমে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় দুটির যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষক ও শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে দুই পক্ষই। পাশাপাশি দুই দেশের উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও মনে করেন তাঁরা।

গতকাল সোমবার ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এম ছায়েদুর রহমান এবং ইউআইটিএমের পক্ষে এআরআইয়ের পরিচালক জুরাইদাহ মোহাম্মদ সানুসি ইওআইতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার, ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ারপারসন, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউআইটিএমের পক্ষে উপস্থিত ছিলেন মুহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ তৌফিক বিন মোহাম্মদ সুফিয়ান ও লিলি মারদিয়াহ আদম মুদিন।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য বলেন, ‘এ সহযোগিতা আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক শিক্ষায় অংশগ্রহণের একটি চমৎকার সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।’

ইউআইটিএমের এআরআই পরিচালক জুরাইদাহ মোহাম্মদ সানুসি বলেন, ‘এই অংশীদারত্ব শুধু একাডেমিক উন্নয়নেই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin