ইতিহাসে স্মরণীয় হবে জুলাই সনদ, স্বাক্ষরের সুযোগ উন্মুক্ত: সালাহউদ্দিন

ইতিহাসে স্মরণীয় হবে জুলাই সনদ, স্বাক্ষরের সুযোগ উন্মুক্ত: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। যারা এখনো স্বাক্ষর করেননি, আশা করা যায় ভবিষ্যতে তারাও করবেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর রাজনৈতিক দলের প্রতিক্রিয়া বিষয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন এটি জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আজকের শহীদদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা; সবকিছু কেবল শুরু হলো।

তিনি আরও বলেন, এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের একটি নতুন রাষ্ট্রকাঠামো তৈরি করা সম্ভব হবে। সেই কাঠামোর মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে, শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।

নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কীভাবে হবে, তা সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে। বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই। এরপরও যদি প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চান, আমরা বসার জন্য প্রস্তুত আছি।

এসবিডব্লিউ/এমজে

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin