ভেদাভেদ ভুলে নির্বাচনে কাজ করতে হবে: আমীর খসরু 

ভেদাভেদ ভুলে নির্বাচনে কাজ করতে হবে: আমীর খসরু 

চট্টগ্রাম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের কাজে কোনো ভেদাভেদ থাকতে পারবে না, অতীতে কার সাথে কি হয়েছিল, কে-কি করেছিল সব ভুলে যাবেন। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি কাজে অংশ নেবেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে মেহেদীবাগের বাসভবনে চট্টগ্রাম-১০ আসনের ৮ ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভিন্ন ভিন্ন কৌশলে এবার নির্বাচনি কাজ  করতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। মানুষের দ্বারে দ্বারে যাবেন, অতীতে নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলে তা ভুলে যাবেন। বিএনপির জনগণের দল। জনগনকে সঙ্গে নিয়ে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।  

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হালিম শাহ আলম, কাজী বেলাল, মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, সহ সভাপতি সখিনা বেগম, জেসমিন খানম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ ৮নং  ওয়ার্ডের নেতাকর্মীরা।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin