ইউজিসির সদস্য হলেন জাককানইবি উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর

ইউজিসির সদস্য হলেন জাককানইবি উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের সই করা চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩-এর (৪) (১) (সি) ও (৪) (৪) ধারার বিধান অনুসারে ৫ অক্টোবর ২০২৫ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

খণ্ডকালীন সদস্য নিয়োগ পাওয়া অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ইউজিসির খণ্ডকালীন সদস্য মনোনীত হওয়ায় নজরুল বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে এ মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএএইচ/ইএ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

৪৭তম বিসিএসের প্রিলি শুরু Jagonews | শিক্ষা

৪৭তম বিসিএসের প্রিলি শুরু

চাকরিপ্রত্যাশীদের বহুল আকাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস। এই পরীক্ষার মধ্য দিয়ে দেশের বহু গ্র্যাজুয়েট প্রথম...

Sep 19, 2025

More from this User

View all posts by admin