ইউনিক ইস্টার্নের মালিকসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ইউনিক ইস্টার্নের মালিকসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

৪০ কোটি টাকা সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেডের মালিক নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়।

সিআইডি বলছে, অনুসন্ধানকালে মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সিন্ডিকেটের অন্যতম নূর আলীসহ সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে ৪০ কোটি ৭১ লাখ টাকার প্রতারণার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। যা সুষ্পষ্টভাবে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী অপরাধ।

সিআইডির অনুসন্ধানে দেখা গেছে, প্রতি কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করতেন অভিযুক্তরা। 

অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্তরা ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২ বছরে সর্বমোট ৩ হাজার ৭৮৭ জন কর্মী মালয়েশিয়ায় প্রেরণ করেন। সরকারি ফি ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারিত থাকলেও নূর আলীসহ সংশ্লিষ্টরা জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করেছেন।

ভুক্তভোগী প্রতিজনের কাছ থেকে পাসপোর্ট খরচ, কোভিড-১৯ টেষ্ট, মেডিকেল ফি ও পোশাক সংক্রান্ত ফি’র নামে এসব অতিরিক্ত খরচ আদায়ের তথ্য পাওয়া গেছে।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ পরিচালনা করছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে সিআইডি তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।

 

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin