খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাথাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- ওই গ্রামের রুহুল আমিনের শিশুকন্যা কারিমা খাতুন ও মো. রাব্বুলের ছেলে মো. রাফি।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, সকালে খেলার সময় বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায় শিশু দুটি। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে বলেও জানান তিনি।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin