ইউরোপে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

ইউরোপে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। এবার আগামী মাসে প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ঠিক হয়েছে। ইউরোপে আফ্রিকার দুই দল সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।

বিশ্বকাপের প্রস্তুতিতে প্রীতি ম্যাচের প্রথমটিতে ১০ অক্টোবর সিউলে  দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ১৪ অক্টোবর টোকিওতে দ্বিতীয় প্রীতি ম্যাচে ধাক্কা খায়। জাপানের কাছে ৩-২ গোলে হারে আনচেলত্তির দল।

এখন নভেম্বরে প্রীতি ম্যাচে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ১৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৯ নভেম্বরে ফ্রান্সের পিয়েরে-মাউরি স্টেডিয়ামে তিউনিসিয়ার বিপক্ষে নভেম্বরে শেষ প্রীতি ম্যাচটি খেলবে আনচেলত্তির দল।

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin