জানুয়ারিতেই নতুন বই পাবেন শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা 

জানুয়ারিতেই নতুন বই পাবেন শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা 

ঢাকা: আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।  

তিনি বলেন, নতুন বই ১ জানুয়ারিতে আমাদের দেওয়ার কথা।

রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টাপরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।  

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল নভেম্বরে। এবার শিক্ষার্থীরা যাতে জানুয়ারিতেই নতুন বই পায়, সে জন্য সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু অর্ডার দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে বাকিগুলো সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে।  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin