জাতীয় নির্বাচন বাতিলের ষড়যন্ত্র প্রতিহতের ডাক সিপিবির

জাতীয় নির্বাচন বাতিলের ষড়যন্ত্র প্রতিহতের ডাক সিপিবির

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি  কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, জাতীয় নির্বাচন বাতিলের ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে। শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে শ্রমিক, কৃষক, যুব ও নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর  মিরপুর ঈদগাহ মাঠ সংলগ্ন সেনপাড়ায় সিপিবি ঢাকা মহানগর উত্তর শাখার জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বামপন্থিদের সরকার গঠন করতে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের নেতৃত্বেই আগামী দিনের ক্ষমতায় লড়াইকে অগ্রসর করতে হবে।

দলের ঢাকা মহানগর উত্তর সভাপতি হাসান— হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর উত্তরের সাবেক সভাপতি ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন এবং ঢাকা মহানগর সদস্য রিয়াজ উদ্দিন।

সভায় সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, আজ তারাই রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে পৃষ্ঠপোষকতা পাচ্ছে।

এই পরিস্থিতিতে কেবল ক্ষমতার পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তনই সময়ের দাবি।

কমিউনিস্টরা সেই ব্যবস্থার পরিবর্তনের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, কাল থেকেই জাতীয় নির্বাচনের কাউন্টডাউন দেখতে চাই।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin