জাতীয় যুবশক্তির আহ্বায়কের বক্তব্য সংশোধন ও দুঃখপ্রকাশ

জাতীয় যুবশক্তির আহ্বায়কের বক্তব্য সংশোধন ও দুঃখপ্রকাশ

গত ১৫ই সেপ্টেম্বর শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে জাতীয় যুবশক্তির শীর্ষ নেতৃবৃন্দ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ এবং সেইসাথে বক্তব্য সংশোধন করে একটি বার্তা পাঠিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় যুবশক্তির মুখ্য সমন্বয় সচিব (দপ্তর) আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুঃখপ্রকাশ করা হয়।

এতে বলা হয়, যুবশক্তির আহ্বায়কের বক্তব্যটি শব্দের অপ্রতুলতার কারণে ভিন্ন অর্থে প্রতিফলিত হওয়ায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলকে বিষয়টি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম সেদিন বলেছিলেন, আগামী বাংলাদেশ হবে ইনক্লুসিভ বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের ধর্মের কোনো পরিচয় থাকবে না, আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি। বাংলাদেশি পরিচয় নিয়ে আমরা আগামী বাংলাদেশ নির্মাণ করতে চাই।

উক্ত বক্তব্যে তিনি ধর্মীয় পরিচয়কে উপেক্ষা চাননি বরং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে ধর্মীয় পরিচয়ের বিভাজন অতিক্রম করে বাংলাদেশি পরিচয়কে ধারণ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে চেয়েছেন। তবে শব্দের অপপ্রয়োগের কারণে মূল বক্তব্যের মর্ম স্পষ্টভাবে প্রতিফলিত হয়নি।

এজন্য সংশোধিত একটি বক্তব্যও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। সংশোধিত বক্তব্যটি হলো- আগামী বাংলাদেশ হবে ইনক্লুসিভ বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ। কোনো জাতি, ধর্ম বা গোষ্ঠী পরিচয় নয়, বরং সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমাদের পরিচয় হোক আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি পরিচয় নিয়েই আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin