জেএফএ কাপে টাইব্রেকারে রংপুরের শিরোপা জয়

জেএফএ কাপে টাইব্রেকারে রংপুরের শিরোপা জয়

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত বয়সভিত্তিক নারী ফুটবল প্রতিযোগিতা থেকে উঠে আসছে দেশের তরুণ প্রতিভারা। সেই ধারাবাহিকতায় আজ রাজশাহীতে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফাইনাল।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রংপুর। ১৫ মিনিটে অনন্যার গোলে এগিয়ে যায় তারা। তবে লিড বেশিক্ষণ টিকেনি। ৩০ মিনিটে ঠাকুরগাঁওয়ের রুমা আক্তার সমতা ফেরান। এরপর ম্যাচে আরও গোলের সুযোগ এলেও কেউই কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময় শেষে ১-১ সমতায় থাকার কারণে গড়ায় টাইব্রেকারে। সেখানেই রংপুর ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা হাতে তুলে নেয়।

দেশের নারী ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এই জেএফএ টুর্নামেন্ট। এখান থেকেই অনেক ফুটবলার উঠে এসে জাতীয় দলে খেলেছেন। তবে দুঃখজনক বিষয় হলো, এত গুরুত্বপূর্ণ আসরের ফাইনালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল উইংয়ের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণও ছিলেন অনুপস্থিত। প্রায় নয় মাস পেরিয়ে গেলেও বাফুফের নারী ফুটবল কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়নি, তার প্রভাবই যেন পড়ছে মাঠের এমন আয়োজনগুলোতেও।

এআর/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin