ডাকসুর ব্যালট নীলক্ষেতে ছাপা নিয়ে বিতর্ক, উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ

ডাকসুর ব্যালট নীলক্ষেতে ছাপা নিয়ে বিতর্ক, উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপা নিয়ে বিতর্ক হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

এর আগে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বরারবর একাধিক প্রার্থী জবাবদিহিতা চান।

তবে বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, যে ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয়, তা নীলক্ষেতের কোন দোকানে সম্ভব নয়। সুতরাং যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে ব্যালট পেপার ছাপানোর কাজ করা হয়েছে তাতে এটি অরক্ষিত থাকার সুযোগ নেই।

পরে বৃহস্পতিবার এক বেসরকারি চ্যানেলের বিশেষ প্রতিবেদনে উঠে আসে নীলক্ষেতে ‘অরক্ষিত অবস্থায়’ ডাকসুর ব্যালট ছাপা হয়েছে।

এ ঘটনার পর ডাকসু নির্বাচনে অংশ নেওয়া একাধিক প্রার্থী নির্বাচনের সচ্ছতা ও ‘অব্যবস্থাপনার’ জবাবদিহিতা চান।

একদল শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে মিছিল করেন। এরমধ্যে একাধিক ছাত্রদলের কর্মীর উপস্থিতি দেখা গেছে।

মিছিলে তারা ‘ভিসি স্যার জানেন নাকি, নীলক্ষেতের নায়ক আপনি’, ‘ডাকসু না নীলক্ষেত; নীলক্ষেত’সহ একাধিক স্লোগান দেন।

এফএইচ/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin