জেলার দাবিতে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

জেলার দাবিতে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

কিশোরগঞ্জের ভৈরবকে ৬৫তম জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ ও ট্রেনে পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। এতে ট্রেনের ক্ষয়ক্ষতিসহ আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। সোমবার (২৭ অক্টোবর) সকালের এ ঘটনায় রাতেই ভৈরব রেল স্টেশন মাস্টার ইউসুফ বাদী হয়ে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিমধ্যে এ মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রবিবার সকাল ১০টায় ভৈরব রেল স্টেশনে রেলপথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। অবরোধকারীরা সাড়ে ১০টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেল স্টেশনে আটকে দেন। সাড়ে ১১টার দিকে অবরোধকারীদের রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন অবরোধ প্রত্যাহার করতে বললে একটি পক্ষ উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে।

পরে অবরোধকারীরা পৌনে ১২টার রেলপথ অবরোধ প্রত্যাহার করলে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin