রাজধানীতে সৃজনশীল ইসলামী শিক্ষার প্রদর্শনী

রাজধানীতে সৃজনশীল ইসলামী শিক্ষার প্রদর্শনী

দেশে প্রথমবারের মতো ইসলামী স্ট্যাডিজ প্রজেক্ট এক্সিবিশনের আয়োজন করেছে উইটন ইন্টারন্যাশনাল স্কুল। মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রতিষ্ঠানটি আয়োজিত এ প্রদর্শনীতে চারটি ক্যাম্পাসের এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা গবেষণাভিত্তিক ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে ইসলামকে একটি জীবন্ত জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে তুলে ধরে। প্রজেক্টগুলোর মধ্যে ছিল ‘আল্লাহর মহিমান্বিত সৃষ্টি’, ‘ইসলামের পাঁচ স্তম্ভ’, ‘সালাত’, ‘যাকাত’, ‘হজ্জ’, ‘লুকমান (আ.) এর হিকমাহ’ ও ‘জমজম কূপের ইতিহাস’—যা ধর্মীয় জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে উপস্থাপিত হয়।

আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন ভাইস প্রিন্সিপাল সাইদা মীরা তাবাসসুম। সহযোগিতায় ছিলেন পারভীন কাদর, মোহসিনা নিশাত শারমিন, সাইদা নাঈম ও আল-কুরআন কো-অর্ডিনেটর মুফতি মাসুম বিল্লাহ।

আরবি ও আল-কুরআন কো-অর্ডিনেটর মাওলানা মাসুম বিল্লাহ বলেন, ‘আজ আমাদের শিক্ষার্থীরা কুরআনের আয়াত ও নবীদের কাহিনি মুখস্থ করছে না; তারা চিন্তা করছে, প্রশ্ন করছে, বিশ্লেষণ করছে। যা প্রকৃত ইসলামী শিক্ষার উদ্দেশ্য। কেউ আল্লাহর সৃষ্টিজগত নিয়ে গবেষণা করছে, কেউ নবীদের জীবন থেকে শিক্ষাগ্রহণ করছে, কেউ আবার বিজ্ঞান ও ইসলামকে একত্রে দেখছে—এটাই জ্ঞানের আসল আলো।’

তিনি বলেন, ‘ইসলাম শুধু নামাজ বা রোজার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকর নির্দেশনা প্রদান করে।’

প্রিন্সিপাল ও ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ জামান বলেন, ‘ইসলামী স্ট্যাডিজ শুধুমাত্র একটি ধর্মীয় বিষয় নয়—এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধানের অধ্যয়ন। আমরা ইসলামকে পড়াই গবেষণাভিত্তিক ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে, যেমনভাবে বিজ্ঞান বা ইংরেজি শেখানো হয়।’ 

তিনি বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের সমাজ গঠন করবে। যদি আমরা তাদের এমন শিক্ষা দিতে পারি, যেখানে আল্লাহভীতি, মানবতা, নৈতিকতা ও জ্ঞানের প্রতি ভালোবাসা একসঙ্গে বিকশিত হয়, তাহলেই আমরা আলোকিত প্রজন্ম গড়তে পারবো।’

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin