ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত ৫

ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত ৫

ঝিনাইদহ: বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় আলিমুল ইসলাম (২৬) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার।

মঙ্গলবার (২১ আগস্ট) ভোরে ঝিনাইদহ সদর উপজেলার চারমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিমুল ইসলামের বাড়ি নড়াইলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচ মাইল এলাকায় একটি ধানবোঝাই ট্রাক বিকল হয়ে গেলে রাস্তায় রেখে মেরামত করছিলেন হেলপার ও চালক।

সেসময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আলিমুল মারা যান। আহত হন দুই গাড়ির চালক ও যাত্রীসহ পাঁচজন।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার এস আই ইয়াছির আরাফাত বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কুয়াশা আর অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin