নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে বেছে নিলো আফগানিস্তান

নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে বেছে নিলো আফগানিস্তান

নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের যাত্রা শুরু হতে যাচ্ছে। আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। 

আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের আফগানিস্তান বনাম মিয়ানমার ম্যাচ। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল আফগানিস্তানের মাঠে। তবে সেখানে না হয়ে এখন ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনাতে হতে যাচ্ছে। 

শুরুতে আফগানিস্তান ফুটবল ফেডারেশন অনুরোধ জানায় বাংলাদেশকে। পরবর্তীতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের অনুমোদনের পর ম্যাচ আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়।

১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-ভারত ম্যাচও রয়েছে। জানা গেছে, তার আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin