ঝোপের মধ্যে পড়ে ছিল জীবিত নবজাতক

ঝোপের মধ্যে পড়ে ছিল জীবিত নবজাতক

খাগড়াছড়ি শহরের শান্তি নগর এলাকার ঝোপে এক ছেলে নবজাতক শিশু পাওয়া গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাতে ড্রেনের পাশে ঝোপঝাড়ে স্থানীয় এক নারী নবজাতকের কান্না শুনতে পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা। 

তিনি জানান, খবর পেয়ে সদর থানার এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক  সদর হাসপাতালে নেয়। নব জাতকটি সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। 

খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম নবজাতকের চিকিৎসা'সহ সকল প্রয়োজনীয় দায়িত্ব নিজ দায়িত্বে গ্রহণ করেছেন। ইতিমধ্যে তিনি সদর থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৫০০০ হাজার টাকা দিয়েছেন, যাবতীয় চিকিৎসা খরচ তিনি চালাবেন বলে জানিয়েছেন । পরে তিনি  নবজাতকের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin