ঝিনাইদহে যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ দুজন নিহত

ঝিনাইদহে যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ দুজন নিহত

ঝিনাইদহে যাত্রীবাহী বাসের চাপায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আঠারো মাইল এলাকায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার নগরবাথান গ্রামের ভ্যানচালক নজরুল ইসলাম ও পাশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সিফাত হোসেন নামের আট বছর বয়সী এক শিশু।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুপুরে সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক নজরুল ইসলাম। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারো মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সিফাত হোসেন মারা যায়।

ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin