প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বৃহস্পিতবার শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বিকেলে এই প্রতিমা বিসর্জনের আগে মণ্ডপে মণ্ডপে নারীরা একে অপরকে সিদুঁর পরিয়ে দেন। কপালে সিঁদুর দেওয়ার পাশাপাশি গালে–মুখেও সিঁদুর মাখিয়ে দেওয়া হয়। উচ্ছ্বাস–আনন্দের মধ্য দিয়ে সিঁদুর পরানোর এই আয়োজন নিয়ে ছবির গল্প।