ঝুট ব্যবসায়ী হত্যা: ছেলেসহ হাজী সেলিম চার দিনের রিমান্ডে

ঝুট ব্যবসায়ী হত্যা: ছেলেসহ হাজী সেলিম চার দিনের রিমান্ডে

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী সেলিম ও তার ছেলে সোলাইমান সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

সোমবার (২০ অক্টোবর) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক। সেই আবেদনের শুনানির জন্য তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।  

এ সময় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। ওই সময় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান মনির।  

এ ঘটনায় মনিরের স্ত্রী বাদী হয়ে গত ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় হাজী সেলিম ৮ ও সোলায়মান সেলিম ১১ নম্বর এজাহারনামীয় আসামি।  

উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর ১৪ নভেম্বর সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন।  

কেআই/আরবি

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin