রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিআইডি সদস্য আহত

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিআইডি সদস্য আহত

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (৩১) নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সদস্য আহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাসেল মিয়া জানান, তিনি সিআইডিতে কনস্টেবল হিসেবে কর্মরত। তার বাসা কদমতলীর রইসনগর এলাকায়। সোমবার সকালে ফায়ারিং প্রশিক্ষণে অংশ নিতে মোটরসাইকেলে করে মালিবাগের সিআইডি কার্যালয়ে যাচ্ছিলেন। পথে রায়েরবাগ এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় ছিনতাইকারীরা মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এতে ছিনতাইকারীরা তার বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে সিআইডির এক সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin