জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়লো ‘আমরা বিএনপি পরিবার’

জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়লো ‘আমরা বিএনপি পরিবার’

রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সের লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছে ‘আমরা বিএনপি পরিবার’।  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় বুধবার দুপুরে (০১ অক্টোবর) পোনাগুলো ছাড়া হয়।

এই কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মো. আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ঢাকা মহানগর উত্তরের মৎস্যজীবী দলের আহবায়ক আমির হোসেন, সদস্য সচিব বাকি বিল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ-সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকার ‘জিয়া উদ্যান ও লেক’ রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্য বর্ধনের কাজ পরিচালনা করছে ‘আমরা বিএনপি পরিবার’।

এনডি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin